ডেবরাতে স্কুল শিক্ষক এর উপর হামলা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিজস্ব প্রতিনিধি , ডেবরা , bangabarta.in : - ডেবরার বাকলসা রামনারায়ণ এলাকায় গত কাল রাতে এক প্রাথমিক শিক্ষক এর উপর হামলার ঘটনা ঘটে। জামালচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষীরাম টুডু (৫৬)গতকাল সোমবার রাতে বাকলসা রামনারায়ণ এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এক সাইকেল আরোহীর সাথে বচসায় জড়িয়ে পড়েন। এরপর ওই সাইকেল আরোহী তার দলবল নিয়ে ওই শিক্ষক কে রাস্তায় ফেলে বাঁশ ও লাঠি দিয়ে বেপরোয়া মারধর করে। স্থানীয়রা এসে ওই আক্রান্ত শিক্ষক মহাশয়…
গাছে ঝুলন্ত অবস্থায় ব্যক্তির দেহ উদ্ধার ভাতারে। প্রতিনিধি , ভাতার,পূর্ব বর্ধমান : রবিবার পূর্ব বর্ধমানের ভাতারের পালার গ্রামে একটি গাছে ঝুলে আত্মহত্যা করে বলে অভিযোগ অমিত বেসরা নামে এক ২৭ বছর বয়সী ব্যক্তি। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি পূর্ব বর্ধমানের ভারুইডাঙ্গার বাসিন্দা। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় গ্রামবাসীরা জানান, তারা কাজের জন্য ধানক্ষেতে যাওয়ার পথে এ…
শিলিগুড়ির কাছে ৩ কেজি হাতির দাঁত সহ গ্রেপ্তার একজন। ওয়েব ডেস্ক bangabarta.in : শিলিগুড়ির কাছে বৈকন্ঠপুর বন বিভাগের বেলাকোভা ফরেস্ট রেঞ্জ প্রায় 3 কেজি ওজনের একটি হাতির দাঁত উদ্ধার করেছে। শনিবার শিলিগুড়ির উপকণ্ঠে তিনবাট্টি মোড়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বন আধিকারিকরা অভিযুক্তের নাম জানিয়েছেন মনিকান্ত গোয়ালা। ওই ব্যক্তি আলিপুরদুয়ারের বাসিন্দা। ইতি মধ্যেই ওই ব্যক্তিকে আদালতে পেশ করা হয়েছে বলে সূত্র অনুযায়ী খবর। বন আধিকারিকদের থেকে প্রাপ্ত খবর অনুযায়ী সুত্রের তথ্যের ভিত্তিতে রেঞ্জার সঞ্জয় দত্ত বন কর্মকর্তা ও পুলিশ বাহিনী নিয়…
ছাত্রীদের বিষ খাওয়ানোর ঘটনা ঘটল ইরানে। প্রতীকী চিত্র ওয়েবডেস্কbangabarta.in : - স্কুলের ছাত্রীদের বিষ খাওয়ানোর ঘটনা ঘটেছে ইরানে। ইতিমধ্যে বহু ছাত্রীর হাসপাতালে ভর্তি হওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী । ক্ষমতায় এসে আফগান মেয়েদের শিক্ষার উপর ফতোয়া জারি করেছিল তালিবান প্ৰশাসন। এবার মেয়েদের শিক্ষা থেকে দূরে রাখতে আরও বিভীষিকা ময় ঘটনা ঘটলো ইরানে। মেয়েদের পড়াশোনা বন্ধ করার জন্য কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। রাজধানী তেহরানের দক্ষিণে কওম শহরে ছাত্রীদের বিষ খাওয়ানোর এই ঘটনাটি ঘটেছে। ছ…
পার্কস্ট্রীট এ আবার বিপুল টাকা উদ্ধার করল পুলিশ। ওয়েব ডেস্ক , bangabarta.in : - পার্কস্ট্রীট এলাকায় গাড়ি থেকে উদ্ধার হল 1 কোটির ও বেশি টাকা। কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা এই অভিযান চালায়। ঘটনায় গ্রেফতার নিউ অলিপুরের বাসিন্দা রাজেশ আগারওয়াল(49) নামের এক ব্যক্তি। মোট টাকার পরিমান 1কোটি 3 লক্ষ 44 হাজার টাকা। গোপন সূত্রে খবর পেয়ে লালবাজার গুন্ডাদমন শাখা ও STF একটি নির্দিষ্ট নম্বরের( WB 96K 1414)প্রাইভেট গাড়িতে তল্লাশি চালিয়ে এই পরিমাণ টাকা উদ্ধার করে। অভিযুক্ত ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করা হলে ওই টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দ…
বালিচক এ নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ল বাস। নিজস্ব প্রতিনিধি, bangabarta.in : - ভোরবেলায় বালিচক এলাকার লকগেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়লো বাস। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মঞ্জু মানোয়ারি নামের সবং তমলুক রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালিচক লকগেটের এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায়। বাসের ভেতরে প্রায় 14 জন মত যাত্রী ছিলেন। এই ঘটনায় 8 থেকে 10 জন যাত্রী আহত হয়েছেন। বাসের যাত্রী সংখ্যা কম থাকায় বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ডেবরা থানার অন্তর্গত লোয়াদা চক্রে সম্পন্ন হল বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা। নিজস্ব প্রতিনিধি, bangabarta.in : ডেবরা থানার অন্তর্গত লোয়াদা চক্রে প্রতিবছরের ন্যায় এ বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছিল ।আজ চক্রের প্রত্যেকটি প্রাইমারি স্কুল শিশু শিক্ষা কেন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয় গুলি এই চক্র ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল । এর আগে ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েত, ১১/১ রাধা মোহনপুর গ্রাম পঞ্চায়েত ,৭ নম্বর মলি ঘাটি গ্রাম পঞ্চায়েত, ৮ নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আলাদা আলাদা …
অবিভক্ত মেদিনীপুরের বিশ্বস্ত ও National pride award winner company তথা ডিজিটাল মার্কেটিং এজেন্সি Think nxt Media দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সুনিশ্চিত ভরসা। নিজস্ব প্রতিবেদন,bangabarta.in : - মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তাই বিজ্ঞাপন ও প্রচার ছাড়া আপনার ব্যবসা কিন্তু থেকে যেতে পারে আঁধারে। তাই চিরাচরিত ও প্রথাগত বিজ্ঞাপনে না গিয়ে আপনার ব্যবসাকে ডিজিটাল পদ্ধতিতে পৌঁছে দিতে পারেন মানুষের হাতের মুঠোফোনের মধ্যেই। বর্তমান যুগে সবচেয়ে ভরসাযোগ্য বিজ্ঞাপনের মাধ্যম হলো ডিজিটাল মাধ্যম। আর এই ডিজিটাল বিজ্ঞাপনের অন্যতম পালক হলো …
জোরকদমে চলছে হাম রুবেলার ভ্যাকসিন কর্মসূচি। ওয়েব ডেস্ক bangabarta.in: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এর উদ্যোগে ডেবরা থানার ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েত এলাকায় সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে হাম রুবেলার ভ্যাকসিন কর্মসূচি। purbasatkona pry. school ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদের জন্য টিকা করন অভিযানে বিদ্যালয় গুলিতে ক্যাম্প করে এই টিকা করন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তেমনই এক ছবি ধরা পড়ল bangabarta.in এর ক্যামেরায় ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের পাশে অবস্থিত মুড়াস্থি প্রাথমিক বিদ্যাল…
একেই বলে প্রাণ হাতে নিয়ে যাত্রা। বাদুড় ঝোলা যাত্রায় প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যযাত্রীদের দিনের পর দিন যাতায়াত। ওয়েব ডেস্ক bangabarta.in : - বালিচক থেকে সবং হয়ে মোহাড় যাবার রাস্তায় চোখে পড়বে যাত্রী পরিবহনকারী বিভিন্ন রকম যানবাহনের। তার মধ্যে ট্রেকার একটি অন্যতম যাত্রী পরিবহনকারী যান। প্রশাসন থেকে বাসের ছাদে ওঠার ক্ষেত্রে কড়াকড়ি করা হলেও এখনো মাঝেমধ্যে তা লক্ষ্যে পড়ে এবং ট্রেকার এর ক্ষেত্রে সেটি আরো মারাত্মক হয়ে ওঠে। নিজস্ব চিত্র সরকার ও প্রশাসনের সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার কে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিঙ্গেল রাস্তা…
ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ , খড়গপুর পুরসভায়। এবার অভিযোগের তীর সরাসরি চেয়ারম্যানের দিকেই। ওয়েবডেস্ক bangabarta.in : - খড়গপুর এর মতো পুরসভায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ । এবার সরাসরি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন তৃণমূল কাউন্সিলরদের একাংশ। চেয়ারম্যান প্রদীপ সরকার এর বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দিচ্ছেন আর এই অভিযোগ তুলেছেন তাঁর দলের ই ক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলররা । ওয়ার্ডে কাজ করতে গিয়ে চেয়ারম্যান প্রদীপ সরকার চূড়ান্ত বাধা ও অসহযোগিতা করছেন বলে তাঁদের অভিযোগ ।ইতিমধ্যে দলীয় ভাবে নালিশ…
আগামী বিশ্বকাপ ফাইনাল হতে চলেছে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ। ওয়েব ডেস্ক bangabarta.in - ফুটবলের সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম লিওনেল মেসি তার জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ টি খেলতে চলেছেন ২০২২ ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলার মাধ্যমে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শেষ ম্যাচটি খেলতে চলেছেন তিনি। মেসি নিজেই তার এই অবসরের ঘোষণা করেছেন। লিওনেল মেসি নিশ্চিত করেছেন যে 2022 ফিফা বিশ্বকাপ ফাইনাল হবে আর্জেন্টিনার হয়ে তার শেষ খেলা। বুধবার প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা পেনাল্টি স্পট থেকে লক্ষ্যে ছিলেন এবং তৃতীয় গোলটিও করেছি…
Copyright 2025 bangabarta All Right Reserved