পশ্চিম মেদিনীপুরের মাদপুরে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাক্তন শিক্ষক এর মৃত্যু নিজস্ব সংবাদদাতা ,bangabarata.in ,ডেবরা : আজ দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার মাদপুর এলাকায় জাতীয় সড়কে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি বাস ও ট্রাকের সঙ্গে একটি মারুতি কারের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রীর মধ্যে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর নাগাদ জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মারুতি কারের সঙ্গে একটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষ হয়। তীব্র ধাক্কায় মারুতি গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস…
ডেবরায় শিক্ষক কে পিটিয়ে খুন! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হল শিক্ষকের। নিজস্ব প্রতিনিধি , ডেবরা , bangabarta.in : - ডেবরার বাকলসা রামনারায়ণ এলাকায় গত কাল রাতে হামলায় খুন হলেন এক প্রাথমিক শিক্ষক । জামালচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষীরাম টুডু (৫৬)গতকাল সোমবার রাতে বাকলসা রামনারায়ণ এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এক মোটর সাইকেল আরোহীর সাথে বচসায় জড়িয়ে পড়েন। এরপর ওই সাইকেল আরোহী তার দলবল নিয়ে ওই শিক্ষক কে রাস্তায় ফেলে বাঁশ ও লাঠি দিয়ে বেপরোয়া মারধর করে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রবি ভূঁইয়া নামে একজন…
ডেবরাতে স্কুল শিক্ষক এর উপর হামলা। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিজস্ব প্রতিনিধি , ডেবরা , bangabarta.in : - ডেবরার বাকলসা রামনারায়ণ এলাকায় গত কাল রাতে এক প্রাথমিক শিক্ষক এর উপর হামলার ঘটনা ঘটে। জামালচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লক্ষীরাম টুডু (৫৬)গতকাল সোমবার রাতে বাকলসা রামনারায়ণ এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে এক সাইকেল আরোহীর সাথে বচসায় জড়িয়ে পড়েন। এরপর ওই সাইকেল আরোহী তার দলবল নিয়ে ওই শিক্ষক কে রাস্তায় ফেলে বাঁশ ও লাঠি দিয়ে বেপরোয়া মারধর করে। স্থানীয়রা এসে ওই আক্রান্ত শিক্ষক মহাশয়…
বালিচক এ নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়ল বাস। নিজস্ব প্রতিনিধি, bangabarta.in : - ভোরবেলায় বালিচক এলাকার লকগেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে পড়লো বাস। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মঞ্জু মানোয়ারি নামের সবং তমলুক রুটের বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালিচক লকগেটের এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায়। বাসের ভেতরে প্রায় 14 জন মত যাত্রী ছিলেন। এই ঘটনায় 8 থেকে 10 জন যাত্রী আহত হয়েছেন। বাসের যাত্রী সংখ্যা কম থাকায় বড়সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ডেবরা থানার অন্তর্গত লোয়াদা চক্রে সম্পন্ন হল বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা। নিজস্ব প্রতিনিধি, bangabarta.in : ডেবরা থানার অন্তর্গত লোয়াদা চক্রে প্রতিবছরের ন্যায় এ বছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছিল ।আজ চক্রের প্রত্যেকটি প্রাইমারি স্কুল শিশু শিক্ষা কেন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয় গুলি এই চক্র ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল । এর আগে ৯ নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েত, ১১/১ রাধা মোহনপুর গ্রাম পঞ্চায়েত ,৭ নম্বর মলি ঘাটি গ্রাম পঞ্চায়েত, ৮ নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েত এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আলাদা আলাদা …
ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের ৬ টি অঞ্চলের চেয়ারম্যান,সভাপতি,সহসভাপতিদের নাম ঘোষনা। ওয়েব ডেস্ক bangabarta.in : - ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের কার্য্যালয় থেকে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের ৬ টি অঞ্চলের চেয়ারম্যান, সভাপতি,সহসভাপতিদের নাম ঘোষনা করলেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জী মহাশয়। উপস্থিত ছিলেন ডেবরা বিধানসভার সাংসদ প্রতিনিধি সীতেশ ধাড়া মহাশয়, ডেবরা ব্লকের যুব সহ সভাপতি দেবব্রত ব্যানার্জি, ডেবরা ব্লকের INTTUC সভাপতি সাবির আলী মহাশয় সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। ১নং ভবানীপুর অঞ্চল সভাপতি…
শিক্ষিত বেকার ফাস্ট ফুড স্টল ওয়েব ডেস্ক bangabarta.in:- আর্টিকেলের টাইটেলটি দেখে অবাক হচ্ছেন তাইতো ? অবাক হওয়ারই কথা। এবারের পুজোতে ডেবরা থানার পশ্চিম লহনা বাজার এলাকার দূর্গা পূজা উপলক্ষ্যে একটি ফাস্ট ফুড সেন্টারের টাইটেল ছিল এটি। পশ্চিম লহনা বাজারের এই সেই ফাস্ট ফুড এর দোকান এলাকার স্থানীয় কিছু শিক্ষিত বেকার যুবক যাদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা M.A পাস তাদের উদ্যোগে অভিনব ব্যানারের এই দোকানটি নজর কাড়ে পথচলতি মানুষদের। ঘুগনি , এগরোল , চিকেন রোল , চাউমিন ইত্যাদি ফাস্ট ফুড এর পসরা নিয়ে এই M.A পাস বেকার যুবকদের দল নিজেদের একান্ত প্রচেষ্টায় …
ডেবরা তে জল ডুবিতে প্রাণ হারালো এক শিশু। ওয়েব ডেস্ক bangabarta.in :- স্কুলে যাওয়ার আগে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে প্রাণ হারালো এক শিশু ।ডেবরা থানার পাটনা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল সুস্মিতা দোলই। তিন বোনের মধ্যে সুস্মিতা ছিল মেজো। ডেবরা থানার ভবানীপুর অঞ্চলের সিংহেরগড় গ্রামের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। তার বাবার নাম মহিপাল দোলই কর্মসূত্রে ব্যাঙ্গালোরে থাকেন। এই মুহুর্তে গোটা এলাকা থমথমে ।
Copyright 2025 bangabarta All Right Reserved