হার্ট সার্জারি হল অভিনেতা সুনীল গ্রোভার এর. bangabarta.in ওয়েবডেস্ক : হার্ট সার্জারি হল জনপ্রিয় অভিনেতা সুনীল গ্রোভার এর। দীর্ঘদিন হার্টের অসুখে ভুগছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যাথা অনুভব হওয়ায় ডাক্তার দের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি। মুম্বইয়ের এশিয়ান হার্ট ইনস্টিটিউটে হার্টের সার্জারি হয় জনপ্রিয় অভিনেতার। এখনো হাসপাতালেই রয়েছেন ড. মসুর গুলাটি খ্যাত এই অভিনেতা। হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সুনীল গ্রোভার এর ভক্তকুল তার আরোগ্য কামনা করেছেন।
Copyright 2025 bangabarta All Right Reserved