নিউ আলিপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। দুর্ভোগে যাত্রীরা। জয়ন্ত দে, bangabarta.in : নিউ আলিপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। রবিবার সন্ধ্যা ৮ টা নাগাদ বজ বজ শিয়ালদহ শাখায় মালগাড়িটি লাইনচ্যুত হয়। এর ফলে বজ বজ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকে। চরম অসুবিধার মধ্যে পড়েন যাত্রীরা। প্রায় দু'ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে। ডাউন লাইনে সম্পূর্ণ ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানিয়েছেন।
Copyright 2025 bangabarta All Right Reserved