বিধানসভায় স্বচ্ছতার নতুন যুগ! লাইভ সম্প্রচারের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

 বিধানসভায় স্বচ্ছতার নতুন যুগ! লাইভ সম্প্রচারের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

ওয়েবডেস্ক , bangabarta.in : পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। বিধায়করা কে কী কাজ করছেন, কে নিয়মিত বিধানসভায় উপস্থিত থাকছেন এবং জনগণের হয়ে কতটা সক্রিয়ভাবে নিজের দায়িত্ব পালন করছেন—এই সমস্ত তথ্য সাধারণ মানুষের সামনে তুলে ধরার কথা আগেই বলেছিলেন । এবার সেই প্রসঙ্গেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

আজ বিধানসভার প্রথম দিনের অধিবেশন থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, খুব শীঘ্রই সাধারণ মানুষের জন্য বিধানসভার কার্যকলাপ লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। তাঁর বক্তব্য, গণতন্ত্রে জনগণের জানার অধিকার রয়েছে, আর সেই অধিকারকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যের মানুষ এবার ঘরে বসেই দেখতে পারবেন বিধানসভায় তাঁদের নির্বাচিত প্রতিনিধিরা কী বলছেন, কোন ইস্যু তুলছেন এবং কীভাবে আলোচনায় অংশ নিচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, এই পদক্ষেপের ফলে বিধায়কদের উপর দায়িত্ববোধ ও জবাবদিহিতা আরও বাড়বে।

বিশেষজ্ঞদের মতে, লাইভ সম্প্রচারের মাধ্যমে শুধু রাজনৈতিক স্বচ্ছতাই নয়, সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতাও বৃদ্ধি পাবে। অনেকেই মনে করছেন, এটি পশ্চিমবঙ্গের বিধানসভা ব্যবস্থায় “এক নতুন যুগের সূচনা”। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অনেকেই মনে করছেন, রাজনৈতিক চাপ ও জনমতের গুরুত্ব বুঝেই সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

বিধানসভার কার্যকলাপ লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। এতে জনগণ ও জনপ্রতিনিধিদের মধ্যে দূরত্ব কমবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন দেখার, এই ঘোষণা কত দ্রুত বাস্তবায়িত হয় এবং সাধারণ মানুষের অংশগ্রহণ কতটা বাড়ে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ