পাঁশকুড়া স্টেশনে ৩১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ১ — খড়গপুর GRP-র বড় সাফল্য
পাঁশকুড়ায় বড়সড় মাদক উদ্ধার অভিযান
ওয়েবডেস্ক , bangabarta.in : পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া রেল স্টেশনে -এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল Kharagpur GRP। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার নিয়মিত চেকিং চলাকালীন GRP-র নজরে আসে দুটি সন্দেহজনক ট্রলি ব্যাগ। এরপর ব্যাগ দুটি তল্লাশি করতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাগ দুটির ভিতর থেকে মোট ৩১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে বড় সাফল্য হিসেবেই দেখছে রেল পুলিশ।
এই বিষয়ে খড়গপুর GRP ডিভিশনের ASP Mithun Kumar জানান,মোট ২৯টি প্যাকেটে ৩১ কেজি গাঁজা ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই গাঁজা অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার পিছনে বড় কোনও পাচারচক্র জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
রেলপথে মাদক পাচার রুখতে GRP ও RPF যৌথভাবে নজরদারি বাড়িয়েছে। এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানা গেছে।
পাঁশকুড়া গাঁজা উদ্ধার, খড়গপুর GRP, মাদক পাচার, West Bengal news, railway police seizure, ganja smuggling India
0 মন্তব্যসমূহ