জোড়া খুনে চাঞ্চল্য বানেশ্বরে , কোচবিহারের ঘটনায় তদন্তে পুলিশ।
ওয়েবডেস্ক, bangabarta.in : কোচবিহার জেলার বারাইবাড়ি এলাকায় জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সুকুমার ভুঁইয়া নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে খুন করে এক যাযাবর শ্রেণির ব্যক্তি। ঘটনাটি ঘটার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, ওই যুবকের উপর হামলার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পরে তারও মৃত্যু হয়। ফলে একই ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
গ্রামবাসীদের দাবি, প্রতি বছরই ওই যাযাবর শ্রেণির লোকেরা সুকুমার ভুঁইয়াদের জমির আশেপাশে অস্থায়ীভাবে বসবাস করত। সাধারণ বচসা থেকে পরিণতি খুন পর্যন্ত ঘটে যায়। তবে এই ঘটনার পেছনে সঠিক কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় যাতে আর কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
এই জোড়া খুনের ঘটনায় এলাকায় এখনও আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে তদন্তকারী দল।
0 মন্তব্যসমূহ