বিয়ের প্রস্তাবে গররাজি নাবালিকা , গলায় ছুরি মেরে পালাল অভিযুক্ত। নিজস্ব প্রতিবেদন , পিংলা ,পশ্চিম মেদিনীপুর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নাবালিকার গলায় ছুরি চালাল এক যুবক।গলার পাশাপাশি তাঁর হাতে ও পায়েও চোট রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই আসমা খাতুন নামে বছর ষোলোর ওই কিশোরীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের নাক-কান-গলা বিভাগে । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ৬ নম্বর ক্ষীরাই অঞ্চলের জোড়াবাঁধ এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মুস্তাফা খাঁন। মূল অভিযুক্ত মুস্তাফা খানকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সকাল থ…
ভয়াবহ আগুন নিউ দিঘার হোটেলে ভয়াবহ আগুন লাগল নিউ দিঘার হোটেলে । নিউ দিঘার ভিক্টোরিয়া হোটেলে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। হোটেলে কেউ আটকে নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। হোটেলের কর্মী ও স্থানীয়রাই পর্যটকদের বের করে আনে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে বিশাল পুলিশ বাহিনী ও দমকল। হোটেল খালি করে দেওয়া হয়।
সল্টলেকে দিনেদুপুরে লুঠের চেষ্টা, পুলিসকে মারধর করে চম্পট দিল দুষ্কৃতীরা নিজস্ব প্রতিবেদন : দিনেদুপুরে সল্টলেকে বাড়ি লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। সোমবার ভোর রাতে সল্টলেকের তিনটি বাড়িতে পরপর লুঠের চেষ্টা করে। বাসিন্দা দের মতে , পাঁচ জনের একটি দুষ্কৃতী দল এই লুটতরাজের সঙ্গে জড়িত। তাঁরা নিজের চোখে এই লুঠের চেষ্টা করার ঘটনাটি প্রত্যক্ষ করেছেন। ওই বাড়ির বাসিন্দা দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ওই ভোর রাতেই। কিন্তু ওই দুষ্কৃতীদল পুলিশের সাথে মারধর করে এবং পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থলে রয়েছে পুলিশের তদন্তকারী দল।
মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু বিজেপি বিধায়ক পুত্র সহ সাত জনের। by bangabarta.in ওয়ার্ধা : - মহারাষ্ট্রের ওয়ার্ধা তে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত জন MBBS পড়ুয়ার। গতকাল গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। ওই সমস্ত পড়ুয়ারা অৰ্ধ যাচ্ছিলেন বলে সূত্রের খবর। একটি সেতু থেকে তাদের গাড়িটি প্রায় ৪০ ফুট নিচে পড়ে যায় এবং এতে গাড়ির মধ্যে থাকা মোট সাত জনের ই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন তিরোরা আসনের বিজেপি বিধায়ক বিজয় রাহাংডালের ছেলে। অন্য নিহতরা হলেন নীরজ চৌহান, নীতেশ সিং, বিবেক নন্দন, প্রত্যুষ সিং, শুভম জয়সওয়াল, পবন শক্তি। স্থানীয় …
Copyright 2025 bangabarta All Right Reserved